• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে দুই মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ আগস্ট, ২০২২

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মাঠপাড়ায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ইমন হোসেন (২৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন গাড়াবাড়ীয়া গ্রামের ইসলাম হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী থেকে ইমন হোসেন এক বন্ধুর মোটরসাইকেল চেপে বাড়িতে ফিরছিলেন।

গাংনী-কাথুলী সড়ক থেকে গ্রামে সড়কে মোড় নিতে গেলে পিছন থেকে দ্রুত গতির আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে সড়কের উপর ছিটকে পড়ে রক্তাত্ব জখম হয় ইমন হোসেন। মাথা থেতলে রক্তপাত হতে শুরু করে।

স্থানীয়রা উদ্ধার করে এ্যম্বুলেন্স যোগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিরপুর নামক স্থানে ইমনের মৃত্যু হয়। পরে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশটি তাদের পারিবারিক ভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category