• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মেহেরপুরের গাংনীতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

কৃষির আধুনিকায়ন, উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজন করা হয়।

গাংনী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সনজীব মৃধা ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিয়র রহমান। প্রধান অতিথী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যক্তাদেরকে ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার প্রায় দুই শতাধিক কৃষক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মেলায় ১৪টি স্টলে আধুনিক কৃষির বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে।

বর্তমান প্রজন্মকে কৃষির প্রতি আকৃষ্ট করতে তিন দিনের মেলায় বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে কৃষি বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতা। কৃষির বিভিন্ন খাতে অবদান রাখা কৃষি উদ্যোক্তাদেরও অংশগ্রহণ রয়েছে এই কৃষি প্রযুক্তি মেলায়। মেলা আগামী ২৮ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে কৃষি অফিস সুত্র জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category