• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে ডিবির অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
গাংনীতে ডিবির অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক-২
গাংনীতে ডিবির অভিযানে ১২০ বোতল ফেনসিডিলসহ আটক-২

মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়া- তেতুলবাড়িয়া সড়কের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে ডিবি।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত দশটার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আশিকুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটকৃতরা হচ্ছে- গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মহিরুদ্দিনের ছেলে হযরত আলী (৪৮)।

ডিবি সূত্রে জানা গেছে, নওপাড়া-তেতুলবাড়িয়া পাকা রাস্তা দিয়ে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আটককৃত দুজন প্লাস্টিকের বস্তায় ভরে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিল।

ডিবি সদস্যরা তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। ‌

আটককৃতদের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ‌ওই মামলার আসামি হিসাবে শনিবার তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category