• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মুজিবনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা না আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা সাইবার প্রতারণা চক্রের বিস্তৃত নেটওয়ার্কের সদস্য অনলাইন জুয়াড়ি গাড়াডোবের ফয়সালসহ গ্রেফতার-৩ গাংনীতে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক ভুয়া জন্মনিবন্ধন তৈরী চক্রের সদস্য চুয়াডাঙ্গায় ইউপি সচিব ও উদ্যোক্তা গ্রেফতার মোড়কজাত খাদ্যে অতিরিক্ত চিনি ও লবণ শনাক্তে স্বাস্থ্য সতর্কবার্তা জরুরি গাংনীতে বিএনপি নেতার উদ্যোগে গ্রামের রাস্তা মেরামত গাংনীতে অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক মেহেরপুরে অনলাইন জুয়া ও সাইবার সুরক্ষা আইন মামলার আসামি ফিলসন গ্রেপ্তার হারানো মোবাইল ও টাকা উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল মেহেরপুর জেলা পুলিশ গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানে জরিমানা

গাংনীতে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১০ মে, ২০২৬
গাংনীতে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক
গাংনীতে ট্রান্সফরমার চোরচক্রের সদস্য আটক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ক্যাম্প পুলিশের অভিযানে ট্রান্সফরমার চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে বামন্দী পশুহাট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন উজ্জ্বল মালিথা (৪৮) কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন রেফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের কালু মালিথার ছেলে।

পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। এ ঘটনায় জড়িত চোরচক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে বামন্দী পশুহাট মোড়ে অভিযান চালিয়ে উজ্জ্বল মালিথাকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের পুর্বক মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া পলাতক অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category