গাংনীতে ২০২৩-২৪ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অধীনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার আকুবপুর গ্রামের খুদাইলকাঠি ব্লকে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফের সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা উপ-পরিচালক শস্য শায়েখুল ইসলাম।
এ বিষয়ে উপ-পরিচালক শস্য শায়েখুল ইসলাম বলেন,এ অঞ্চলে উচ্চমূল্যের ফসল উৎপাদন, শস্য উৎপাদনে বৈচিত্রতা আনা হবে। এছাড়া নিরাপদ ফসল উৎপাদন, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, নারী ও তরুণ উদ্যোক্ত সৃষ্টি, কৃষি বাণিজ্যিকীকরণ এবং জাতীয় পুষ্টির চাহিদাপূরণ সম্ভব হবে। একইসঙ্গে আধুনিক প্রযুক্তি ও কার্যক্রম সম্প্রসারণে প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।