ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছেন এক পুলিশ কনস্টেবল। বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলার গাড়াডোববাজারে এই ঘটনাটি ঘটে। ওই পুলিশ কনস্টেবলের নাম খায়রুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা থানায় কর্মরত আছেন।
ধানখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, পুলিশ কনস্টেবল খাইরুল ইসলাম যখন গাংনী থানায় ছিলেন তখন তার শ্যালক ফিরোজকে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। মাদক আঁখড়ায় গিয়ে ফিরোজ কে বসিয়ে রেখে পুলিশের ভয় দেখায়ে মোটা অংকের টাকা নিতেন এই খাইরুল। এইভাবে অনেক টাকা বাকি দেখিয়ে গোপনে জমি রেজিস্ট্রি করে নেয়। অন্যান্য শরিকদের না জানিয়ে গাড়াডোব বাজারের প্রধান সড়কের মূল পজিশনে গাড়াডোব মৌজার আরএস খতিয়ান ১০৯০ নং এ খাইরুল ইসলাম জোরপূর্বক দখল করতে চায়। এ ব্যাপারে আদালতে একটি মামলা চলমান। তারপরও পুলিশের ক্ষমতা দেখিয়ে খাইরুল ইসলাম বৃহস্পতিবার স্থানীয় কয়েকজন লোক নিয়ে জমি দখল করতে যায়। পরে বাধার মুখে খায়রুল ইসলাম পিছু হাটে।
এ ব্যাপারে পুলিশ কনস্টেবল খায়রুল ইসলামকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, নগদ টাকা দিয়ে ওই জমি কেনা হয়েছে। বিক্রেতা তাকে খারিজ খাজনা এবং হোল্ডিং খোলার কাগজ দেখিয়েই জমি রেজিস্ট্রি দেন। রেজিস্ট্রি বলেই জমির দখল বুঝে নেওয়ার জন্য যাওয়া হয়েছে। যদি জমির অন্যান্য শরিকরা এ জমি ফেরত নিতে চায় তাহলে তা ফেরত দেওয়া হবে। তবে উপযুক্ত মূল্য প্রদান করতে হবে বলেও দাবি করেন পুলিশ কনস্টেবল খাইরুল ইসলাম।