• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

গাংনীতে জেলা কৃষকদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
গাংনীতে জেলা কৃষকদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাংনীতে জেলা কৃষকদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা এবং চলমান ফ্যাসিবাদ পতন ও ভোটাধিকার আদায়ের সংগ্রামে কারা নির্যাতিত সহযোদ্ধাদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মেহেরপুর জেলা শাখা।

সোমবার (৮ এপ্রিল) সাবেক আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুর জেলা কৃষক দলের আহবায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মমিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্মসম্পাদক প্রভাষক ফয়েজ আহেমদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান।

বক্তব্য শেষে কারা নির্যাতিত নেতাকর্মীদের মুক্তির দাবি ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category