• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী অনুষ্ঠিত প্রোগামের আজ ফাইনাল অনুষ্ঠিত হয় গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে। বুধবার বিকালে ফাইনাল পর্বের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বালক-বালিকাদের ৫৪ টি ইভেন্টে খেলাখুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা ভুমি কর্মকর্তা নাজির হোসেন শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছিরউদ্দিন, ও গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্যাক্টর মোঃ মফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, ফয়সাল বিন হাসান, মোঃ ওবায়দুল্লাহ, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু ও শিক্ষাবার্তা.কম এর রফিকুল আলম বকুল । বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আরিফ হাসান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দের সাথে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সাহিদুজ্জামান খোকন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category