• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
গাংনীতে জাতীয় যুব দিবস পালিত
গাংনীতে জাতীয় যুব দিবস পালিত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই স্লোগানে মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।

পরে আলোচনা সভা ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম (সোনা), উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাবেক সভাপতি রেজাউল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ আত্মকর্মীসহ বিভিন্ন ক্যাটাগরীতে ৭ জনকে ক্রেস্ট প্রদান করা হয়। একই সময়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category