• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে পুকুরে বিষ প্রয়োগে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন কাজিপুর ডিগ্রি কলেজে নকল ঠেকাতে ব্যর্থতার দায়ে দুই শিক্ষককে আজীবন অব্যাহতি বর্ণাঢ্য আয়োজনে গাংনীতে নজরুল বর্ষ উদ্বোধন অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মেহেরপুরে তহবাজার বন্ধ, ভোগান্তিতে ক্রেতারা মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ

গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
গাংনীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস। এ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রশিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আছমা খাতুন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ, ধানখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ, বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রমুখ।

উল্লেখ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আইনে সবাইকে জন্ম ও মৃত্যুর দেড় মাসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে জাতীয় জন্ম নিবন্ধন দিবসকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category