• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা মুজিবনগর সীমান্তে বিএসএফ-বিজিবির সহযোগীতায় মৃত মায়ের মুখ দেখলো মেয়ে গাংনীতে পূজা মন্ডপের  নিরাপত্তার দ্বায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত মেহেরপুরে পিআইডি’র সেমিনারে সাংবাদিক বাছাই নিয়ে বিতর্ক গাংনীতে ফুটবল খেলায় পক্ষপাতিত্ব ও মারধরের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন রাজধানীর আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি মেহেরপুরে ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাইকেলের পৃথক লেনের তৈরির আহবান মুজিবনগরে আমবাগান থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা
গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

মেহেরপুরের গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত শাহাদত আলী মাস্টারের ছেলে জামিরুল ইসলাম জনি (৩৫) ও একই এলাকার রফিক মন্ডলের ছেলে স্বাধীন মন্ডল (১৯)।

স্থানীয়রা জানায়, একটি হিরো হাঙ্ক মোটরসাইকেলে পশ্চিম মালসাদহ গ্রাম থেকে থেকে একটি ছাগল চুরি করে পালানোর সময় তাদের ধাওয়া করা হয়। পরে চোখতোলা নামক স্থানে তাদের আটক করা সম্ভব হয়। এসময় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় দুইজনকে আটক ও ছাগলটি উদ্ধার করা হয়। চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category