• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে চোর সন্দেহে ৫ জনকে আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
গাংনীতে চোর সন্দেহে ৫ জনকে আটক
গাংনীতে চোর সন্দেহে ৫ জনকে আটক

মেহেরপুরের গাংনী পৌর এলাকার দু’টি বাড়িতে চুরির ঘটনায় সন্দেহে ৫জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার (১০ নভেম্বর) দিন ও রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো-ধর্মচাকী গ্রামের ইন্তাজুল হকের ছেলে রাশিদুল ইসলাম (২১),পৌর এলাকার ফতাইপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে নাহিদ হোসেন (১৯), একই গ্রামের মামুন হােসেনের ছেলে জনি মিয়া (৩০),গাংনী পৌর এলাকার পূর্ব মালসাদহ গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুল হালিম (২১) ও চেংগাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে রবিউল ইসলাম (২১)।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী রােজিফা খাতুন এবং তার সহোদর ছােট ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়িতে চুরির ঘটনা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর সন্দেহে আটক করা হয়।চুরির ঘটনায় রোজিফা খাতুন গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫, তাং- ১০.১১.২০২২ ইং। আটককৃত বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।আটককৃত চোর সন্দেহে ৫ জনকে আটক করে শুক্রবার (১১ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্যঃ বৃহষ্পতিবার (১০ নভেম্বর) গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী রােজিফা খাতুন ও তার ভাই গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক আক্তারুজ্জামানের বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ ৩০ হাজার টাকাসহ আনুমানিক ১৬ লাখ টাকার মালামাল চুরি করে চােরেরা পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category