• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু্- চাচা গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু্- চাচা গ্রেফতার
গাংনীতে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু্- চাচা গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে চাচার হাসুয়ার কোপে আহত ভাতিজা নাহিদ হোসেন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় অভিযুক্ত চাচা লালনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাহিদ হোসেন তেঁতুলবাড়ীয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। পেশায় সে সাইকেল ম্যাকানিক ছিলেন। অভিযুক্ত চাচা লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাতে প্রতিবেশী ফুরকানের ছেলে তাজুল ইসলামের বাড়ি থেকে লালন হোসেন সাইকেল চুরির চেষ্টা করলে নাহিদ তা দেখে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন সোমবার রাতে একই বিষয় নিয়ে ফের কথা কাটাকাটির একপর্যায়ে লালন হোসেন তার হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। স্থানীয়রা রাতেই নাহিদকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ঢাকায় ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামে আনা হবে। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুরে লালনকে সদর উপজেলার আমঝুপি নীলকুঠি চত্ত্বর থেকে গ্রেফতার করা হয়েছে। জমি জমা সংক্রান্ত বিষয়ে আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো বলে পুলিশের কাছে স্বীকার করে লালন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category