• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে চাঁদার দাবি সম্বলিত চিরকুট ও দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
গাংনীতে চাঁদার দাবি সম্বলিত চিরকুট ও দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনীতে চাঁদার দাবি সম্বলিত চিরকুট ও দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চাঁদার দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ইসারুল ইসলাম হিজলবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা গেছে, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি পানি ও বালু ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।

ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন তা নিশ্চিত হতে পারছে না ইসারুল ইসলাম।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category