• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
গাংনীতে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী আটক
গাংনীতে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিরোধী এক অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাত্ব জখম হয়েছেন উত্তম কুমার নামের এক র‌্যাব সদস্য। একইসাথে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট হোসেনকে (২৪)। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য। গুরুতর আহত র‌্যাব সদস্য ও মাদক ব্যবসায়ী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০মে) বিকেল ৫টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ার এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিকেলে র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদক বিরোধী অভিযানে যায়। এসময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা করে। এতে উত্তম কুমার নামের এক র‌্যাব সদস্য রক্তাত্ব জখম হন। আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।
এদিকে গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্যকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই সাথে মাদক ব্যবসায়ী সাইদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় র‌্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন।
এ বিষয়ে র‌্যাব-১২ গাংনী ক্যাম্পের মিডিয়া উইং জানায়, বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের বিফ্রিং করবেন। এখন আমরা রোগী নিয়ে ব্যস্ততায় আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category