• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনীতে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
গাংনীতে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা
গাংনীতে গুলি করে বিএনপি নেতাকে হত্যার চেষ্টা

মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে গুলি করে বিএনপি নেতা ও ব্যাবের সাবেক কথিত র্সোস মুকুলকে গুলি করে হত্যার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যও সৃষ্টি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে সাহারবাটি গ্রামের কাশেমের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাহারবাটি গ্রামের নেক মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুকুল হোসেন প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়। আজও হাটতে বের হলে সাহারবাটি গ্রামের কাশেমের মোড়ে এলাকায় পৌঁছুলে ওৎ পেতে থাকা র্দুবৃত্তরা তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক সময় ব্যাবের সোর্স হিসেবে কাজ করতো সেই পূর্ব শত্রুতার জেরে বা  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড. ওমর ফারুক জনান, রক্তাক্ত অবস্থায় মুকুল হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে বুলেটের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান অপু জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে| হামলার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি| কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category