• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন গাংনীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গাংনীতে গাভী পালন খামারীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
গাংনীতে গাভী পালন খামারীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ
গাংনীতে গাভী পালন খামারীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ

গাংনীতে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গাভী পালন (পি-জি) খামারীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রকল্পের অংশ হিসেবে উপজেলার মোট ৪৮০ জন খামারী বিভিন্ন ধাপে এই সামগ্রী পাচ্ছেন।

আজ বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে খামারীদের হাতে এ সকল সামগ্রী তুলে দেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোত্তালেব আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দিন আহমেদ, এবং এলএসপি প্রতিনিধিসহ গাভী খামারীগণ।

কর্মকর্তারা জানান, গাভী পালনকারীদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধিই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই সামগ্রী প্রাপ্তির মাধ্যমে খামারীরা আরও উৎসাহি ও উপকৃত হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় খামারীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে, এ সহায়তা তাদের খামার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category