• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরের গাংনীতে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের মারধরের মামলায় দুই শিক্ষকসহ তিনজন গ্রেফতার মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পরীক্ষার্থী গ্রেফতার আমরা এমন বাংলাদেশে ফিরে যেতে চাই, যেখানে সামাজিক নিরাপত্তা থাকবে : আইনমন্ত্রী পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলাম মোস্তফার স্মরণসভা অনুষ্ঠিত বই খুলে নকল: ভিডিও ধারণ করায় দুই গণমাধ্যমকর্মীকে মারধরের অভিযোগ থানায় জিডি করে ফিরে পেলো হারানো ১০৮ মুঠোফোন ও ১৭ লাখ ৪৩ হাজার নগদ টাকা র‍্যাবের অভিযানে ৯৭ বোতল স্ক্যার্ফ সিরাপসহ দুই মাদক পাচারকারী আটক গাংনীতে মাদকাসক্তিসহ অনলাইন জুয়া ও ট্রাফিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং

গাংনীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
গাংনীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক
গাংনীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

মেহেরপুরের গাংনীর তেতুঁলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তৌফিক মোল্লা (২৭) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুই কেজি ৭০০ গ্রাম গাঁজা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে র‌্যাব- ১২ গাংনী ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। তৌফিক মোল্লা খাসমহল গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তাকে মামলাসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ (পিপিএম) জানান, ধৃত তৌফিক মোল্লা এলাকার একজন চিহ্নিত মাদক পাচারকারী। সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। ঘটনার সময় তৌফিক মোল্লা তেতুঁলবাড়িয়া মোশারফ হোসেনের বাড়ির সামনে রাস্তায় মাদক নিয়ে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছে গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় একটি মোবাইল ফোন।

ধৃত তৌফিক মোল্লার বিরুদ্ধে মামলা ও উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category