• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে গাঁজাসহ আটক-২

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
গাংনীতে গাঁজাসহ আটক-২
গাংনীতে গাঁজাসহ আটক-২

মেহেরপুরের গাংনীতে ১৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড (বিজিবি)। রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কাজীপুর বিওপি’র সদস্যরা তাদেরকে আটক করে। এসময় জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সীমকার্ড। তাদের বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড উত্তরপাড়ার মোজাম্মেল হকের ছেলে বিদ্যুৎ (৩২) ও করমদি গ্রামের খোরশেদ আলমের ছেলে বাদল আলী (২০)।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক জানান, সীমান্ত এলাকা থেকে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে কাজীপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৪৫/৫-এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আলম বাজার নামক স্থানে বিজিবির একটি টীম অবস্থান নেয়। রাত সাড়ে আটটার দিকে ধৃত বিদ্যুৎ হোসেন (৩২) ও বাদল আলী (২০)র মোটর সাইকেলের গতিরোধ করে তাদের দেহ তল্লাশী করলে ১৩০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও তিনটি সীমকার্ড।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেল, মোবাইল এবং অন্যান্য মালামাল গাংনী থানায় সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category