• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
গাংনীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা
গাংনীতে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে পানছুরা(৫২) নামের এক নারী আত্মহত্যা করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পানছুরা মেহেরপুরের গাংনীর দেবীপুর গ্রামের সাত্তার আলীর স্ত্রী। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, পানছুরার স্বামীর ও সন্তানের সাথে কলহ বিবাদ ছিল। আজ সোমবার সকালে বাক বিতন্ডা হয় স্বামীর সাথে। এতে রাগান্বিত হয়ে সবার অগোচরে গলায় ফাঁস লাগায় সে। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে পানছুরার লাশ উদ্ধার করে। সেই সাথে থানা পুলিশকে জানানো হয়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, অপমৃত্যুর ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানসিক ভারসাম্যহীন ওই নারী মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করতো। মৃত্যুর ব্যাপারে কোন বাদী না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category