• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে কৃষকের লাউ ক্ষেত বিনষ্ট

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৬ মে, ২০২৩
গাংনীতে কৃষকের লাউ ক্ষেত বিনষ্ট
গাংনীতে কৃষকের লাউ ক্ষেত বিনষ্ট

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়া মাঠে আসাদুল ইসলাম ওরফে কালু মিয়া নামের এক কৃষকের ১০ কাঠা জমির লাউ ক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ মে) দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা লাউয়ের গাছের গোড়া থেকে উপড়িয়ে ও কেটে বিনষ্ট করে। এতে ওই কৃষকের অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। কৃষক আসাদুল ইসলাম কালু পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

ভুক্তিভোগী কৃষক জানান, তিনি একজন বর্গাচাষী। গ্রামের বাচ্চু মাষ্টারের কাছে থেকে ১০ হাজার টাকায় জমিটি লিজ নেন। ২৫ হাজার খরচ করে তিনি লাউ আবাদ করেন। ইতিমধ্যে লাউ বাজারজাত শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় ক্ষেত থেকে তিনি বাড়ি যান। আজ শনিবার (৬ মে) সকালে তিনি জমিতে গিয়ে দেখেন লাউ গাছের গোড়া মাটি থেকে উপড়িয়ে ও কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। তিনি আরো জানান, তার সাথে কারো কোনো শত্রুতা নেই। কি কারণে ক্ষেত নষ্ট করা হয়েছে তা তিনি ধারণা করতে পারছেন না।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করলে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category