গাংনীতে ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রনোদনা কর্মসুচীর আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) নাদির শামীম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিদ ইমরান হোসেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ।
অনুষ্ঠানে ৮৫০ জন চাষীর মাঝে প্রত্যেকে ৫ কেজি করে মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।