• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে কিশোরের মৃত্যু নিয়ে ধোয়াশা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
গাংনীতে কিশোরের মৃত্যু নিয়ে ধোয়াশা
গাংনীতে কিশোরের মৃত্যু নিয়ে ধোয়াশা

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে স্বপ্নীল (১৭) নামের এক কিশোরের মৃত্যুতে ধোয়াশার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নিজ ঘর থেকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালে স্বপ্নীলের মৃতদেহ নিয়ে আসা স্থানীয়রা দাবি করেছে স্বপ্নীল ফুটবল খেলতে গিয়ে আঘাত লাগার পরে সে বাড়িতে গিয়ে মারা যায়। স্থানীয়রা দাবি করে গলাই দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। স্বপ্নীল গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের কাউসার আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে আজ দুপুরে জোরপুকুরে বাড়ির পাশে একটি বাগানে সহপাঠিদের সাথে ফুটবল খেলছিলো। খেলা চলাকালীন সময়ে ফুটবলের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সে বাড়িতে যায় এবং অসুস্থ্য হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জোরপুকুরিয়া গ্রামের একাধিক ব্যক্তি এই মৃত্যু পারিবারিক কলোহের কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করে জানিয়েছেন স্বপ্নীল অনলাইনের মাধ্যমে স্কেটিং জুতা ও হাত ঘড়ি কেনার জন্য মায়ের কাছ থেকে বেশকিছু টাকা নেন। পরবর্তীতে সে আরও কিছু টাকা মায়ের কাছে চাইলে দেবে না বলে জানায়। এ সময় তার মায়ের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে সে অভিমান করে পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দেয়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফুটবল খেলতে গিয়ে বলের আঘাতে দম বন্ধ হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category