• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার
গাংনীতে কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামি গ্রেফতার

মেহেরপুরের কালীগাংনী গ্রামের কলেজ ছাত্রী অপহরণ মামলার আসামী শিমুল হোসেন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দিবাগত রাত ১১ টার দিকে গাংনীস্থ র‌্যাব ক্যাম্পের একটি টীম গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
শিমুল গাংনী উপজেলার ধানখোলা মাঠপাড়া এলাকার রাইতাল হোসেনের ছেলে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ জানান, শিমুল হোসেন গত ১১ এপ্রিল কলেজ ছাত্রী সাদিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় উভয়ে আহত হয়। স্থানীয়রা সাদিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাদী হয়ে সাদিয়ার পিতা ছহিরুল ইসলাম নারী ও শিশু নির্যাতন দমণ আইনের ৭/৩০ ও সড়ক পরিবহণ আইনের ৯৮/১০৫ ধারায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার নং- ১, তাং- ০১/১১/২৪ ইং।

আসামী শিমুল বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান টের পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category