• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ককটেল ফাঁদে ফেঁসে গেলেন নিজেরাই

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
গাংনীতে ককটেল ফাঁদে ফেঁসে গেলেন নিজেরাই
গাংনীতে ককটেল ফাঁদে ফেঁসে গেলেন নিজেরাই

মেহেরপুরের গাংনীর কসবা গ্রামে অন্যকে ফাঁসাতে গিয়ে ককটেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছে জিয়ারুল (৩৮) ও জহির উদ্দীন (৫৮) নামের দুই জন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুটি ককটেল ও ককটেল তৈরীর সরঞ্জামাদিসহ তাদেরকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। আজ মঙ্গলবার সকালে দুজনকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গভীর রাতে গাংনীর কসবা গ্রামের গোলাম রসুল নামের এক ব্যক্তির বাড়ির পেছনে খড়ের গাদায় ককটেল আছে এমন সংবাদ দেয় মুসাদ আলীর ছেলে জিয়ারুল ও জারমান আলীর ছেলে জহির উদ্দীন। সংবাদ পেয়ে এসআই রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গেলে সংবাদদাতা জিয়ারুল ও জহির নিজেরাই ওই ককটেল বের করে দেয়। এতে সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পুর্ব শত্রুতার জের ধরে তারা ককটেল রেখে গোলাম রসুলকে ফাঁসানোর চেষ্টা করেছে বলে স্বীকার করে। পরে পুলিশ ওই দুজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category