• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

গাংনীতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ মে, ২০২৩
গাংনীতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গাংনীতে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন। এ সময় উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার, বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category