• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাংনীতে আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠদান সংক্রান্ত বিষয়ে মেহেরপুরের গাংনীর পূর্বমালসাদহের আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকাল ১১ টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আল-জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রাসার সহসভাপতি ডাঃ তহিদুল ইসলামের সভপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু সাঈদ। সহকারী শিক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ।
অনুষ্ঠানের আলোচনায় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, আচার আচরণ, শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের করণীয় বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। অভিভাবকরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এসময় আরও বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুল বাসার, সহকারী শিক্ষক জয়নব ইয়াসমিন জুই, পারুলরা খাতুন প্রমূখ।
সমাবেশ শেষে দ্বীনিয়াত কোর্স ২০২৫ সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category