• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
গাংনীতে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ
গাংনীতে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গেল কয়েক বছর ধরে মেহেরপুর জেলার মধ্যে গাংনী উপজেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ডেঙ্গু।

আজ সোমবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, গেল দুদিনে শিশু ও বয়স্কসহ ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। শারীরিক নানা সমস্যা নিয়ে প্রতিদিন অনেক মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তাদের মধ্যে ৭ জনের এনএস ওয়ান পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। তাদেরকে হাসপাতালে রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ-আল-আজিজ। চলতি মাসে গাংনী উজেলায় ২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে বলে হাসপাতালে সুত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category