• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
গাংনীতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

“পরিবর্তনশীল ও শান্তিপুর্ণ সমাজ গঠনে স্বাক্ষরতার প্রসার ” এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহমেদ আলী। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম। বক্তব্য রাখেন মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, বিআরডিবির উপজেলা প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রাসেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, গাংনী সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দীন, সাংবাদিক রফিকুল আলম বকুল, প্রভাষক শফি কামাল পলাশ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ হোসেন, সহকারী সমবায় অফিসার আসাদুজ্জামান, গাংনী থানার এসআই জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন গাংনী থানাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কাজল, সহকারী শিক্ষক আব্দুর রকিবসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র আহমেদ আলী বলেন, সরকারের সদিচ্ছা ও সহযোগিতার কারণে স্বাক্ষরতার হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং স্বাক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সাথে যারা জড়িত সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে স্বাক্ষরজ্ঞান করে তুলতে হবে। তিনি সবাইকে এ কাজে সহযোগিতার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category