• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন
গাংনীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, মৎস্য অফিসার খন্দকার শহিদুর রহমান, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category