• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে আগাছানাশক দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
গাংনীতে আগাছানাশক দিয়ে ফসল নষ্টের অভিযোগ
গাংনীতে আগাছানাশক দিয়ে ফসল নষ্টের অভিযোগ

মেহেরপুরের গাংনীতে কৃষক জমির উদ্দিনের জমির পাট আগাছানাশক দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০এপ্রিল) উপজেলার গাড়াডোব গ্রামের বেলতলাপাড়া মাঠে এ ঘটনা ঘটে। কৃষক জমির উদ্দীন গাড়াডোব গ্রামের আবুল হোসেনের ছেলে।

কৃষক জমির উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে নুর উদ্দিনের ছেলে হাসানের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে সামাজিকভাবে গ্রামে ও গাংনী থানায় একাধিকবার সালিশ হলেও এর কোন সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় পূর্ব শত্রুতার জের ধরে রাতে আঁধারে আমার ২৬ শত জমিতে আগাছানাশক দিয়ে পাট পুড়িয়ে দিয়েছে।
এ অভিযোগের বিষয়ে জানতে হাসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কেউ লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category