• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

গাংনীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২২ মে, ২০২৩
গাংনীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
গাংনীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতা কর্তৃক কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মুকুলের উদ্যোগে এ অনুষ্ঠানের করা হয়।
বিকেলে গাংনী থানা রোডস্থ মোকলেছুর রহমান মুকুলের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারী আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি জামাতের বিরুদ্ধে নানা স্লোগান দেয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরেও স্লোগান দেয় নেতাকর্মীরা। মিছিলটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিল শুরুর স্থানে গিয়ে সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় মোকলেছুর রহমান মুকুল তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা রাজশাহী বিএনপি নেতা আবু সাঈদকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সাজা দাবি করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ বারির। সঞ্চালনায় ছিলেন পৌর ছাত্রলীগ সভাপতি ডালিম রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা যুবলীগের সহ সভাপতি নবীর উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, আখতারুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুবলীগ নেতা অ্যাড. আহসান হাবীব গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, গাংনী পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আলী, আবীর হামজা, কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিজন রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category