• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৫ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর। সভায় মাদকের ভয়াবহতা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। সভায় সীমান্ত এলাকা কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন ও তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, বিভিন্ন এলাকার পরিত্যক্ত বিদ্যালয় ভবনে মাদক সেবন ও কেনা বেচা হয়। মাদকের ভয়াবহতা কমাতে চোরাচালান বন্ধে পদক্ষেপ নেয়া জরুরী।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে পরিত্যক্ত ভবনে উঠতি বয়সিদের আনাগোনা লক্ষণীয়। সেখানে এ শ্রেণির লোকজন মাদক সেবন করেন ও মাদক গ্রহণ করে। পরিত্যক্ত ভবনে দেখা মেলে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের উচ্ছিষ্ট অংশ। বিষয়টি গাংনী থানার পুলিশকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আহবান জানান তিনি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আগের চেয়ে এখন মাদকে ভয়াবহতা অনেক কম। বলা যায় অনেকটা নিয়ন্ত্রণে। চেয়ারম্যানদ্বয় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগটি খতিতে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

সভায় গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ দৌলা রেজাসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বাজার কমিটি ও ইটভাটা মালিক সমিতির লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category