• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইয়ের জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইয়ের জরিমানা
গাংনীতে অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাইয়ের জরিমানা

মেহেরপুরের গাংনী কসাইখানায় অসুস্থ এবং মৃতপ্রায় গরু জবাই করে মাংস কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ বিভাগ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত কসাই আশরাফ হোসেনের কাছ থেকে আদায় করা হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, অসুস্থ এবং মৃতপ্রায় একটি গরু প্রাণী সম্পদ বিভাগ থেকে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে মাংস বিক্রি শুরু করেন কসাই আশরাফ হোসেন। খবর পেয়ে প্রাণী সম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে মৃতপ্রায় গরুর মাংস কেরোসিন মিশিয়ে মাটির নিচে পুতে দিয়ে ধ্বংস করা হয়। একইসাথে অভিযুক্ত কসাইকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল মুত্তালিব ও ভ্যাটেনারী সার্জন আরিফুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category