• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৯ মে, ২০২৬
গাংনীতে অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক
গাংনীতে অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত, চালক আটক

রাস্তা পারাপারের সময় শ্যালোইঞ্জিন চালিত অবৈধযান লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে সানজিদা খাতুন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাটাহাম্বার চালক সাব্বির হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ শনিবার (৯ মে) সকাল ১১ দিকে মেহেরপুরের গাংনী উপজেলার করমদি সন্ধানী মোড়ের অদূরে এই দুর্ঘটনা ঘটে। সানজিদা খাতুন করমদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ও কাপড় ব্যবসায়ী সাজেদুল হকের মেয়ে।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, সানজিদা খাতুন রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়িয়া এলাকা থেকে বেপরোয়া গতিতে আসা বামুন্দীগামী বালি বোঝাই শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর পরেই লাটাহাম্বার চালক পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category