• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ির দেড়লাখ টাকা লোপাট

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ির দেড়লাখ টাকা লোপাট
গাংনীতে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ির দেড়লাখ টাকা লোপাট

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দেড়লাখ টাকা খুইয়েছেন এক গরু ব্যবসায়ি। আজ শুক্রবার দুপুরে বামন্দী পশু হাটে যাবার সময় এ ঘটনাটি ঘটে। মুমুর্ষাবস্থায় তাকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই গরু ব্যবসায়ির নাম আজিম উদ্দীন। তিনি মেহেরপুরের গাংনীর গাড়াডোব মাঠপাড়ার সামসুদ্দীনের ছেলে।

আজিম উদ্দীনের ছেলে রিপন জানান, তার বাবা বামন্দী পশু হাটে গরু কেনার জন্য দেড় লাখ টাকা নিয়ে বাস যোগে রওনা দেন। বেলা আড়াইটার দিকে বামন্দী থেকে কয়েকজন বাড়িতে ফোন করে বাবা আজিম উদ্দীনের অজ্ঞান হওয়ার খবর দিলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন।

আজিম উদ্দীনের ভাতিজা মিঠুন জানান, বাসের মধ্যে অজ্ঞান পার্টির লোকজন কিছু খাওয়ালে চাচা আজিম উদ্দীন জ্ঞান হারিয়ে ফেলেন। দুষ্কৃতিকারীরা তার কাছ থেকে টাকা পয়সা লুট করে। বাসের লোকজন টের পেয়ে তাকে বামন্দী বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। স্থানীয় লোকজন অসুস্থতার কথা জানিয়ে ফোন করলে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক সুমাইয়া সীমা জানান, বিষক্রিয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছেন আজিমদ্দীন। এ জন্য তার পাকস্থলী ওয়াশ করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category