• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে অগ্নীকান্ডে দুই লাখ টাকার মালামাল ভষ্মিভুত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
গাংনীতে অগ্নীকান্ডে দুই লাখ টাকার মালামাল ভষ্মিভুত
গাংনীতে অগ্নীকান্ডে দুই লাখ টাকার মালামাল ভষ্মিভুত

মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের জনৈক আনিছ মিয়ার বাগান বাড়িতে এক অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। এতে আসবাবপত্রসহ অন্তত দুই লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে বলে দাবী করেছেন আনিছ মিয়া। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে এ অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে।

আনিছ মিয়া জানান, বাগান বাড়িতে তিনি প্রতিদিন অবস্থান করতেন ও সন্ধ্যায় চলে আসতেন। বাড়িটিতে বেশ নামী দামী আসবাবপত্র ছিল। বাড়িটি দেখভাল করতেন কদবানু নামের একজন মহিলা। বাগানের পাশে বসবাসরত বাবর আলী আগুন দেখতে পেয়ে কদবানুকে খবর দেয়। কদবানু ও স্থানীয়রা বাড়ির মালিক আনিছ মিয়াকে জানান ও আগুন নেভানোর চেষ্টা করেন। ততোক্ষণে সব মালামাল পুড়ে ভষ্মিভুত হয়। এতে অন্ততঃ দুই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, আগুনের ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করে দেখবেন ও নাশকতাকারীদের সনাক্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category