• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনি, সাধারণ সম্পাদক রাশেদ

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনি, সাধারণ সম্পাদক রাশেদ
গাংনী মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মনি, সাধারণ সম্পাদক রাশেদ

গাংনী উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক পদে রাশেদুল ইসলাম রাশেদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাহী সদস্যদের গোপন ভোটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন মটর শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আহসান হাবিব সোনা ও সহকারি নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।

ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চেয়ার মার্কা প্রতীকে ১১ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম মনি অপরদিকে তার নিকটতম প্রার্থী জমির আলী ছাতা মার্কা প্রতীকে পেয়েছেন শূন্য ভোট। সাধারণ সম্পাদক পদে মই মার্কা প্রতীকে রাশেদুল ইসলাম রাশেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সভাপতি সম্পাদক নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন প্রশাসন ও ভোটারদের কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category