• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনী পৌরসভার সড়ক নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
গাংনী পৌরসভার সড়ক নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন
গাংনী পৌরসভার সড়ক নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন

মেহেরপুর গাংনী পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে আরও দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মান এবং সড়ক বাতি স্থাপন কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান আনুষ্ঠানিকভাবে এ নির্মান কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে গাংনী পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার বিষয়ে চলমান বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবহিত করেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ইনামুলসহ পৌরসভার প্রকল্প সংশ্লিষ্ঠ কর্মকর্তাবৃন্দ।
নির্মান কাজ উদ্বোধনকৃত রাস্তার রাস্তাটি দুটি হচ্ছে- ৪ কোটি ৫৩ লাখ টাকা ব্যায়ে চৌগাছা মোল্লাপাড়া থেকে হিজলবাড়ীয়া সড়ক পর্যন্ত এবং সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে পশ্চিম মালসাদহ মসজিদ থেকে হিজলবাড়ীয়া চৌগাছা সংযোগ সড়ক পর্যন্ত। দুটি রাস্তার দৈর্ঘ্য ৫ কিলোমিটার। সড়ক দুটি পাকা করণ ছাড়াও দুই পাশে থাকবে সড়ক বাতি। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম মালসাদহ থেকে চৌগাছার সাথে যোগাযোগ সহজ এবং সড়কের দুপাশের মাঠের ফসল আবাদে স্বস্তি ফিরে আসবে বলে জানায় পৌর কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, প্যানেল মেয়র আছেল উদ্দীন ও পৌর কর্মচারী এসোসিয়েশনের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম টিক্কা ও ঠিকাদার ফারুক হোসেনসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category