• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল
গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে, সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায়, গাংনী পৌর ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃমোখলেছুর রহমান মুকুল। সম্মানিত অতিথি উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু।

এসময় উপস্থিত ছিলেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বারি, গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর নবীর উদ্দিন, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুবলীগ নেতা ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এহসান কবির সবুজ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবির প্লাবন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুজ্জামান আশিক, যুগ্মসাধারণ সম্পাদক তুহিন আলী, আবীর হামজা, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক জামিল হোসেন ও শামীম হোসেন, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসামসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগন
আলোচনাসভা শেষে দো’আ মোনাজাত ও ইফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category