• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার, আটক-১

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার- আটক-১
গাংনী ও মুজিবনগরে ৩টি ককটেল উদ্ধার- আটক-১

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারের একটি ওয়েল্ডিং দোকান থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। এসময় দোকান মালিক রিমন হোসেনকে আটক করে সেনাবাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী গাংনী ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।

বাংলাদেশ সেনাবাহিনী গাংনী ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে জোড়পুকুরিয়া বাজারের রিমন হোসেনের ওয়েল্ডিং দোকানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় দোকান থেকে লাল স্কচ টেপ দিয়ে জড়ানো দুটি ককটেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় দোকান মালিক লিমন হোসেনকে। উদ্ধার হওয়া ককটেল এবং আটক রিমনকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানাই সেনাবাহিনীর অভিযানদল।

অপরদিকে মুজিবনগরের দারিয়াপুর এলাকা থেকে ১টি ককটেল সাদৃশ বস্তু উদ্ধার হওয়া করা হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে খানপুর পুরন্দপুর রোডের দারিয়াপুর গাউছিয়া মাদ্রাসার পূর্ব পাশে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ ও যৌথ বাহিনীর একটি দল। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে দিলে মুজিবনগর থানা পুলিশ ও যৌথ বাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত ককটেল সাদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category