• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক- লাগবে না জামানত আজ বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ মীর মশাররফ হোসেনের জন্মদিন গাংনীর করমদীতে ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোর আটক এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে এনসিপির বিক্ষোভের ডাক গাংনীতে বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে দুর্ণীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কুষ্টিয়া কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

জানাগেছে, অভিযান পরিচালনাকালে সাম্প্রতিক সময়ের ঔষুধ সরবরাহের টেন্ডার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে কোন অনিয়ম আছে কিনা তা পরিদর্শন করেন। এছাড়াও টেন্ডার সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করেন। এবং নথিপত্র সংগ্রহ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদুর রহমান জানান, হয়তো কোন অভিযোগের ভিত্তিতেই হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় হাসপাতালের বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করেছেন।

দুর্ণীতি দমন কমিশনের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, হাসপাতালের টেন্ডার প্রক্রিয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীদের খাবার সরবরাহসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছি। বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচায়-বাছাই করে কোন অসংগতি পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category