• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন সংসদ সদস্য নাজমুল হুদা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন সংসদ সদস্য নাজমুল হুদা
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করলেন সংসদ সদস্য নাজমুল হুদা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্ন গাংনী গড়তে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন সংসদ সদস্য নাজমুল হুদা। এ উপলক্ষে সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন তিনি।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলম হুসাইন, উপজেলা সাবেক সেক্রেটারি মো: শফিকুল ইসলাম, পৌর বায়তুলমাল সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, পৌর যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন, সেক্রেটারি রওশন মাহমুদসহ জামায়াত ও ছাত্রশিবিরের প্রায় ৫০ জন নেতাকর্মী।

এ ধরনের উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, মেডিকেল অফিসার ও সেবিকাগণ।

নবনির্বাচিত এমপি নাজমুল হুদা বলেন, আমরা একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শহর গড়ে তুলতেই এই অভিযান শুরু করেছি। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এই কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category