• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এনসিপি নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদ

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এনসিপি নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদ
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এনসিপি নেতা অ্যাডভোকেট সাকিল আহমাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এনসিপির অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে হাসপাতালে সেবা প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। স্বাস্থ্যকর্মীর সংকট, চিকিৎসা সেবার ধীরগতি, ওষুধের অভাবসহ সামগ্রিক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান তারা।

অ্যাডভোকেট সাকিল আহমাদ রোগী ও স্বজনদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

এনসিপির স্থানীয় নেতারা জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দলীয়ভাবে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হবে এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। পরিদর্শনের পুরো কার্যক্রমে উপস্থিত রোগী ও স্বজনরা এনসিপির এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত উন্নতির আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category