• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

গাংনী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার সাথে শিবিরের সৌজন্যে সাক্ষাৎ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
গাংনী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার সাথে শিবিরের সৌজন্যে সাক্ষাৎ
গাংনী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তার সাথে শিবিরের সৌজন্যে সাক্ষাৎ

মেহেরপুরের গাংনী উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে প্রকাশনা উপহার প্রদান ও সৌজন্যে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক প্রকাশিত বিভিন্ন প্রকাশনা উপহার প্রদান করেন গাংনী উপজেলা ইসলামী ছাত্রশিবির।

সৌজন্যে সাক্ষাৎ কালে বই ক্যালেন্ডার উপহার প্রদান করা হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ বানী ইসরাইল, উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, গাংনী সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, শিক্ষকবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা আমীর রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, ইসলামী ব্যাংক গাংনী শাখার পরিচালক মাসুদ করিম, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলমকে।

এসময় উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন “মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে ক্ষমা ও মহানুভবতার পরিচয় দিয়ে গেছে সে অনুযায়ী চলার চেষ্টা করতে হবে”। নিজের জীবনকে শিক্ষার আলোকে গড়ে পিতামাতা, সমাজ এবং দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে”। এবং ছাত্রশিবিরের গাংনী উপজেলা সভাপতি আবু রায়হান বলেন, বর্তমানে তরুণ সমাজ মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে এ বিষয়ে শিক্ষকগণ ও প্রশাসনের বিশেষ দৃষ্টি ও জনসচেতনতা প্রয়োজন।

উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা সভাপতি আবু রাইহান, সেক্রেটারি শিহাব ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category