• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

ক্ষমতার বাইরে থাকলে বিএনপি বিদেশীদের কাছে ধরনা দেয়- হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
ক্ষমতার বাইরে থাকলে বিএনপি বিদেশীদের কাছে ধরনা দেয়- হানিফ
ক্ষমতার বাইরে থাকলে বিএনপি বিদেশীদের কাছে ধরনা দেয়- হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ করে বা তাদের নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বিএনপির। বিএনপি কখনো জনগণের দল ছিল না। এরা সব সময় বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে।

তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধরনা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়। হানিফ বলেন, বিএনপি ১১ বছর ধরে একই কথা বলে আসছে, সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্বও নেই।

শনিবার (১৮ মার্চ) কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো।

কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ শিক্ষক অংশ নেন। এ সময় তারা বেতন-বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category