• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার চার শিশু শিক্ষার্থীর

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার চার শিশু শিক্ষার্থীর
কোরআন পড়ে বাড়ি ফেরা হলো না কুষ্টিয়ার চার শিশু শিক্ষার্থীর

কোরআন পড়া শেষে মসজিদ থেকে বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় চার কন্যঅ শিশু নিহত হয়েছে। আজ (২৯ সেপ্টেম্বর) রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুঠিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রেখেছিলো বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলো শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের হানিফের মেয়ে মিম খাতুন (১২), একই এলাকার পালন শেখের দুই মেয়ে তানজিলা খাতুন (১১) ও মারিয়া খাতুন (১৩), হেলাল উদ্দিনের মেয়ে যুথি আক্তার (১২)।

শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পড়া শেষে শিক্ষার্থীরা বাড়িতে ফিরছিলো। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে তিন কন্যা শিশু মারা যায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যুর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছিলো বিক্ষুব্ধ জনতা। দীর্ঘ প্রচেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category