• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কোরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুরে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
কোরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুরে সংবাদ সম্মেলন
কোরআন অবমাননার প্রতিবাদে মেহেরপুরে সংবাদ সম্মেলন

সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা সমিতি। রবিবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সিরাজ উদ্দিন। বক্তারা বলেন, পবিত্র কোরআন শরীফকে যারা অবমাননা করেছেন বিশ্বের মোড়লরা দ্রুত তাদের বিচারের আওতায় না আনলে, তাদের সর্বোচ্চ শাস্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরো বলেন পবিত্র কোরআন শরীফ কে অবমাননা করা মানে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির প্রচার আব্দুল ওয়াহাব,পৌর ইমাম সমিতির সাংগঠনিক শাহজাহান দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category