• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

কৃষকের সাথে শত্রুতায় বিচালী পালায় আগুন দিলো দুর্বৃত্তরা

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
কৃষকের সাথে শত্রুতায় বিচালী পালায় আগুন দিলো দুর্বৃত্তরা
কৃষকের সাথে শত্রুতায় বিচালী পালায় আগুন দিলো দুর্বৃত্তরা

মেহেরপুরের গাংনীতে শত্রুতা করে সেন্টু মিয়া নামের এক কৃষকের ৬ বিঘা জমির ধানের বিচালী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার চেংগাড়া গ্রামের পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে। কৃষক সেন্টু মিয়া ওই গ্রামের হিসাব উদ্দীনের ছেলে।

ক্ষতিগ্রস্ত কৃষক সেন্টু মিয়া বলেন, আমার বাড়িতে দুই-তিনটা গরু আছে তাই তাদের খাবারের জন্যই এ সিজনে খুব কষ্ট করে ৬ বিঘা জমির বিচালী রেখেছিলাম। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ কয়েক জনের সাথে ধান কাটা-মাড়াই করা নিয়ে ঝামেলা হয়েছে। গতকাল রাত ৯ টার সময়ও তাদের সাথে বাকবিতন্ডা হয়েছে। প্রতিদিনের মতো রাত সাড়ে ১০ টার দিকে আমি ঘরে শুয়েছিলাম। রাত সাড়ে ১২ টার দিকে বাড়িতে প্রচুর ধোয়া হওয়াতে বাহিরে দেখি বিচালী পালায় আগুন জ্বলছে। প্রতিবেশিসহ বাড়ির লোকজন পানি দিতে থাকি। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আর কিছুক্ষণ হলে আমাদের বাড়িঘর সব পুড়ে যেতো।
এছাড়াও মানুষের প্রতি শত্রুতা করে গবাদি পশুর খাবারের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ব্যপারে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category