• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় পুলিশের চাকুরীতে ১২০ টাকায় ৭৪ জন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
কুষ্টিয়ায় পুলিশের চাকুরীতে ১২০ টাকায় ৭৪ জন
কুষ্টিয়ায় পুলিশের চাকুরীতে ১২০ টাকায় ৭৪ জন

১২০ টাকা খরচ করে কুষ্টিয়াতে বাংলাদেশ পুলিশে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল ( টিআরসি) পদে নিয়োগ পেলো ৭৪ জন। কুষ্টিয়া পুলিশ সুপারের কঠোর হস্তক্ষেপে এই নিয়োগ প্রক্রিয়া সম্ভব হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, রাষ্ট্রীয় কাজে আজ যাদের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হলো এরা প্রত্যেকেই আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করবে বলে আমি মনে করি। নিয়োগ প্রক্রিয়ায় কোন অর্থের বিনিময়ে কাউকে চাকুরী দেওয়া হলো কিনা জানতে চাইলে পুলিশ সুপার বলেন, আজ আমার হস্তক্ষেপে যারা চাকুরী পেলো এদের পরিবার বা কেউ বলতে পারবেনা এদের কাছ থেকে কোন রকমের অর্থ নেওয়া হয়েছে, শুধু মাত্র তাদের আবেদন খরচ হয়েছে ১২০ টাকা। এছাড়া তাদের কোন টাকা পয়সা লাগেনি। সদ্য কনস্টেবল পদে নিয়োগ পাওয়া মোঃ সাজ্জাদ হোসেন বলেন, আমার চাকরির জন্য শুধু মাত্র ১২০ টাকা খরচ হয়েছে এ ছাড়া আমার আর কোন টাকা পয়সা খরচ হয়নি, আমার যোগ্যতার কারনে কুষ্টিয়া পুলিশ সুপার স্যার আমাকে চাকুরী দিয়েছেন। কুষ্টিয়া সদর উপজেলার নৃসিংহপুর গ্রামের মোঃ আমিরুল ইসলাম বলেন আমার কনিষ্ঠ ছেলে বাহারুল ইসলাম বিদুৎ এর চাকুরী এত সহজে মাত্র ১২০ টাকায় হবে আমার জানা ছিলোনা, কুষ্টিয়ার পুলিশ সুপার মহোদয় অত্যান্ত ভালো মনের মানুষ আমি তার মঙ্গল কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category